বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ ভারতের উত্তরপূর্বাঞ্চলে শুক্রবার ভোর থেকে আবার শুরু হয়েছে বৃষ্টি। যদিও আবহাওয়া দফতর আগেই বলেছিল, বৃহস্পতিবারের পর থেকে শুরু হবে মাঝারি বর্ষণ।
কয়েক দিনের টানা বৃষ্টির পর বৃহস্পতিবার আকাশ ছিল অনেকটাই পরিষ্কার। সারা দিনে রোদের দেখাও মিলেছে। শুক্রবার সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়।
বাংলাদেশসহ ভারতের এই অঞ্চলের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী বৃহস্পতিবারের পর থেকে আবারও মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা ছিল।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, শুক্রবার থেকে মাঝারি থেকে ভারি বর্ষণের প্রবণতা বাড়তে পারে।
ঢাকায় আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, শুক্রবারের পর মাসের শেষার্ধে অধিকাংশ এলাকায় ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গেদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
জুলাই মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর, উত্তর-মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলে মাসের শেষার্ধে বন্যার আশঙ্কা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply