বাবার জন্মভূমি কেনিয়ার পথে রওনা হওয়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার নাইরোবি পৌঁছবেন। পথে তিনি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাত্রা বিরতি করেন। ওবামার এ সফরকে যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় ইথিওপিয়া ও এইউর সদর দপ্তর পরিদর্শন করবেন।
এছাড়া ওবামাই হতে যাচ্ছেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ওই অঞ্চলের নিরাপত্তার ওপর জোর দিচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার ২৩ জুলাই তার আদিপুরুষের দেশ কেনিয়ার পথে রওনা হয়। যাত্রাপথে তিনি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় থামবেন। সেখানে আফ্রিকান ইউনিয়নের (এইউ) সদর দপ্তর পরিদর্শন করবেন তিনি।
আফ্রিকার বাণিজ্য, গণতন্ত্র, দারিদ্র্য ও মানবাধিকার নিয়েও তিনি ভাষণ দেবেন বলে আশা করা যাচ্ছে।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply