সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় দুলাভাইকে আাটক করেছে পুলিশ।
মামলার ভিত্তিতে দৌলতপুর উপজেলার নিজ বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুলাভাই মারুফ হোসেনকে আটক করা হয়।
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুজ্জামান জানান, মারুফ হোসেন তার শ্যালিকা ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে জোরপূর্বক কয়েকদিন ধরে শ্বশুর বাড়িতে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে জানালে তাকে মেরে ফেলার ভয় দেখান। অবশেষ মেয়েটি বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে লম্পট দুলাভাই শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যান।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুল্লাহ সরকার জানান, বেশ কিছু দিন ধরে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করে লম্পট মারুফ হোসেন। অবশেষ মেয়েটি তার পরিবারকে জানায়।
পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করেন। মামলার পরই অভিযান চালিয়ে রাতে তাকে আটক করা হয়।
শুক্রবার তাকে আদালতে পাঠানো হচ্ছে।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply