বৃষ্টির জন্য বিলম্ব হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার চতুর্থ দিনের ম্যাচ। বৃষ্টির জন্য আউটফিল্ড ভেজা থাকায় খেলার জন্য উপযোগী নয় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
শুক্রবার বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির জন্য এখনো মাঠে এসে উপস্থিত হয়নি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে নয়টায়। মাঝরাত থেকে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। সেন্টার উইকেট কাভার দিয়ে ঢাকা রয়েছে।
হোটেল থেকেই বের হননি ক্রিকেটাররা। তবে বৃষ্টি থামলে মাঠে আসতে পারে দু’দল এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার তৃতীয় দিন কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৬১ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ২৪৮ রান করেছিল তারা।
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


