বুধবার ৪ নভেম্বর ২০২৬

কবুতরকে খাবার দিতে ছাদ থেকে পড়ে মৃত্যু

pegionছাদের কার্নিশে দাঁড়িয়ে কবুতরকে খাবার দেয়ার সময় ছয়তলা ভবন থেকে পড়ে পেট্রোবাংলার এক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম মনিরুজ্জামান মজুমদার (৫৫)। ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায় শুক্রবার ২৪ জুলাই সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেশি জাহাঙ্গীর জানান, শুক্রবার সকাল ১১টার দিকে স্কয়ার পিনাটা ভবনের ছাদে কবুতরকে খাওয়ানোর সময় ওপর থেকে নিচে পড়ে যান মনিরুজ্জামান। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন