মাদারীপুরের কালকিনি উপজেলার মেলকাইনীলখোলা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। শুক্রবার বেলা একটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এক ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
গোপালপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা জানিয়েছেন।
আহত আট যাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আরও কয়েকজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মাইক্রোবাসটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মায়ের দোয়া পরিবহন নামের বাসটি মাদারীপুর-কালকিনি সড়কে চলাচল করে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


