পুলিশের বিশেষ শাখার কনস্টেবল সোহলে রানা ঢাকার কারওয়ান বাজার এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের নিহত ওই সদস্য কনস্টেবল সোহেল রানা (৩২) পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। তার বাবার নাম খলিলুর রহমান। কুষ্টিয়ার থানা পাড়ার পুলিশ লাইন এলাকায় তাঁর গ্রামের বাড়ি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ধাক্কা দিয়ে বাসটি নিয়ে চালক পালিয়ে যায়। পরে শেওড়াপাড়া এলাকা থেকে চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।
তেজগাঁও থানার পুলিশ জানায়, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে সোহেল যাচ্ছিলেন।
কারওয়ান বাজারে বিআরবি কেবলের এমআরএস ভবনের কাছে সোহেলর মোটরসাইকেলটিকে যাত্রীবাহী একটি মিনিবাস পেছন থেকে ধাক্কা মারে। এতে ছিটকে পড়ে সোহেল গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা সোহেলকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


