বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাকা চৌধুরীর ফাঁসির দাবিতে গণজাগরণের অবস্থান

imranআগামী ২৯ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) আপিলের চূড়ান্ত রায়। রায়ে যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি বহাল থাকে এ দাবি জানিয়ে বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ।

২৪ জুলাই শুক্রবার বিকাল ৪টায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে প্রায় ৬০ জনের একটি দল জাতীয় জাদুঘরের মূল ফটকের সামনে অবস্থান নেয়। তারা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগানে উচ্চকিত রাখেন শাহবাগ মোড়।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার পাশাপাশি নিরীহ মানুষ হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিনের আপিলের রায় আগামী ২৯ জুলাই দেবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সাবেক এই মন্ত্রী এবং দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতার মৃত্যুদণ্ডের রায় যেন কোনোভাবেই ঘুরে না যায়, সেই লক্ষ্যে যেকোনো পরিস্থিতে শুক্রবার থেকে ধারাবাহিক কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন ইমরান।

আরও পড়ুন