সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হকের অবস্থার অবনতি হওয়ায় তার সুস্থতার জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী।
রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন সাংবাদিকদের এই বিষয়টি জানিয়েছেন। স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আখতার। রেলমন্ত্রী মুজিবুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী হনুফা আক্তার রিতা।
মন্ত্রীর সঙ্গে স্ত্রী হনুফা আক্তার রিক্তা ও একান্ত সচিব কিবরিয়া মজুমদার রয়েছেন।
গত ১৭ জুলাই পেটে আলসারের কারণে রক্তক্ষরণ হওয়ায় রেলপথমন্ত্রী মজিবুল হককে সিঙ্গাপুরের ওই হাসপাতালে ভর্তি করা হয়।
ডাক্তারের বরাত দিয়ে রেলমন্ত্রীর সহকারী জানান, গত বৃহস্পতিবার ২৩ জুলাই মন্ত্রীকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার কথা ছিল। তার লিভারে কয়েকটি ক্ষত ধরা পড়েছে। তার শারীরিক উন্নতি হলেও হঠাৎ শরীরিক অবস্থার অবনতি হয়। এ জন্য তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
গত ১৬ জুলাই রাতে কুমিল্লায় অসুস্থ হয়ে পড়লে মন্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই রাতেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। এরপর সিএমএইচের চিকিৎসকদের পরামর্শে মন্ত্রীকে ১৭ জুলাই ভোর ৫টায় সিঙ্গাপুর পাঠানো হয়েছে।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


