বুধবার ৪ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গলা কেটে হত্যা

wasim_S_Africaআফ্রিকায় থাকা বাংলাদেশি যুবক মোহাম্মদ ওয়াসিমকে নিজ দোকানেই গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ জুলাই গভীর রাতের দেশটির রাজধানী কেপটাউন শহরে এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিম (২১) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের খায়েশ মিয়ার ছেলে।

নিহতের পিতা খায়েশ মিয়া জানান, গত সাত মাস আগে ওয়াসিম দক্ষিণ আফ্রিকা যান। সেখানে ওযাসিম তার বড় ভাই জসিমের সঙ্গে কেপটাউন শহরে বসবাস করতেন। কেপটাউন শহরে জসিমের একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। ওয়াসিম ও জসিম দুই ভাই মিলে সেই দোকান চালাতেন।

জসিম বৃহস্পতিবার রাতে ওয়াসিমের সঙ্গে দোকানে ছিলেন না। ওইদিন রাতে দোকানে এক কর্মচারী ওয়াসিমকে নেশা জাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করে গলা কেটে এবং ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর ওই কর্মচারী দোকানে থাকা নগদ টাকা-পয়সা ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায়। পরে শুক্রবার সকালে জসিম দোকানে এসে ওয়াসিমের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন