বুধবার ৪ নভেম্বর ২০২৬

অফারের নামে এয়ারটেলের প্রতারণা

Airtel9‘আজ ৯টাকা রিচার্জ করলেই আপনি পাবেন ৯ টাকা টকটাইম, আরো পাবেন ৩০ দিনের জন্য আধা পয়সায় এয়ারটেল টু এয়ারটেলে কথা বলার সুযোগ। তাছাড়া অন্য অপারেটরেও কথা বলা যাবে দিনরাত ২৪ ঘন্টা’। এটা এয়াটেল অফিসের একটা এসএমএস। এয়ারটেলের সকল গ্রাহকের মোবাইলে এই এসএমএসটা দিনে অন্তত ৫ বার করে দেয়া হয়। কিন্তু মজার বিষয় হলো ৯ টাকা কোনও মোবাইল কোম্পানির মোবাইলে রিচার্জ করা যায়না।

এয়ারটেল গ্রাহকদের আকৃষ্ট করতে ১৯ টাকারও একটি প্যাকেজের কথা এসএমএস’র মাধ্যমে জানান দেয় কোম্পানিটি।

পাশাপাশি কোম্পানীর একটি নির্দিষ্ট নম্বর থেকে ফোন করে বলা হয়, আপনি আজ এয়ারটেল থেকে কথা বলেছেন? না বললে এখুনি বলুন, পেয়ে যাবেন দারুন অফার। এক্ষেত্রেও প্রতারণার আশ্রয় নিয়েছে কোম্পানিটি। কথা বলার পর কোন অফারই স্ক্রীনে শো করেনা। ধারনা করা হয় নরমাল কোওি সেটে হয়তো শো করবেনা। কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড সেটগুলোতেও কোনও অফার না দেখে হতাশ গ্রাহকেরা।

এ ব্যাপারে এয়ারটেলের নির্দিষ্ট ওই নম্বরে ফোন করারও কোন সুযোগ নেই। এছাড়া এসএমএস পাঠালেও তা ফেইলার দেখায়। গতকাল এয়ারটেলের কাস্টমার কেয়ারে ফোন করে কম্পিউটারে সেট করা নারীকণ্ঠ ছাড়া আর কোন কর্মচারী বা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। দীর্ঘ সময় চেষ্টা করে তাদের অপশন অনুযায়ী ১ চাপুন ২ চাপুন বা .. কোনটাই কাজে আসেনি। এক পর্যায়ে বলা হয় ‘আপনি যে অপশনটি নির্বাচন করেছেন তা সঠিক নয়’।

এভাবে কাষ্টমার কেয়ারে কথা বলার নামে গ্রাহকের টাকা হাতিয়ে নিচ্ছে এয়ারটেল কর্তৃপক্ষ। শুধু তাই নয় ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকদের জন্য রয়েছে নানা ভোগান্তি।

আরও পড়ুন