বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএনপির সব অঙ্গ সংগঠন পুনর্গঠন উদ্যোগ

BNPবিএনপির জাতীয় কাউন্সিলের আগে ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সবগুলোই পুনর্গঠন উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই অঙ্গ-সহযোগী ছাড়াও মহানগরসহ জেলা-উপজেলা কমিটি পুনর্গঠন করা হচ্ছে।

সূত্র জানায়, বিএনপির অঙ্গ ও সহযোগীর ২টি বাদে সবগুলোই সংগঠনের কমিটি মেয়াদউত্তীর্ণ হয়ে পড়েছে। তাই অনুষ্ঠেয় নভেম্বরে দলের জাতীয় ষষ্ঠ কাউন্সিলের আগে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।

২০০৯ সালের ৮ ডিসেম্বর দলের পঞ্চম জাতীয় কাউন্সিল হয়। ওই কাউন্সিলের পর অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদউত্তীর্ণ কমিটিগুলো পুনগঠনের প্রক্রিয়া হাতে নেয়া হলেও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন নিয়ে  মনোযোগী থাকায় নতুন কমিটি গঠন করতে পারেনি। দলকে ঢেলে সাজানোর লক্ষেই মেয়াদউত্তীর্ণ কমিটি নতুন করে সাজানো হবে।

দলের জাতীয় কাউন্সিল সামনে রেখেই এই কমিটি গঠন শেষ করা হবে। এরমধ্যে প্রথম পর্যায়ে রয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল। এছাড়াও জাসাস, মৎস্যজীবী দল, ওলামা দল, তাঁতী দল। ছাত্রদল ও শ্রমিক দলকে পূনগঠন করা হবে। তবে যুবদল ও মহিলা দলের দুটি খসড়া কমিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার টেবিলে রয়েছে বলে জানা গেছে।

ইতিপূর্বে যেসব নেতাকর্মী রাজপথের আন্দোলনে সক্রিয় রয়েছে তাদের মধ্য থেকে নামের তালিকা নেয়া হচ্ছে। আন্দোলনে সংগ্রামে যাদের ভুমিকা ও সৎ, যোগ্য নেতৃত্ব দিয়েছে তাদেরকেই প্রথম পছন্দ। একজনকে একাধিক পদ না দেওয়ার বিষয়টির ওপর গুরুত্বারোপ দেওয়া হচ্ছে। তবে পদ বঞ্চিতদের পদে রাখার বিষয়টিও জোরোশোরে আলোচনা হচ্ছে।

বলা হয় যে কোনো আন্দোলনের জন্য মহানগর কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা মহানগর ছাড়াও সারা দেশের জেলা মহানগর কমিটিও আন্দোলনে বেশি ভুমিকা রাখে। ঢাকার আন্দোলনে ঢাকা মহানগর কমিটি আবার ঢাকা বাইরে জেলার আন্দোলনে জেলা-উপজেলা কমিটির ভুমিকা অনেক। কিন্তু বিএনপির আন্দোলনে বিগত কয়েক বছর মহানগর কমিটি আন্দোলন করতে ব্যর্থ হচ্ছে। তাদের মুল সদস্যা হচ্ছে মহানগর কমিটিতে দ্বিধাবিভক্তি হয়ে পড়েছে।

আগের কমিটিতে আহবায়ক ছিলেন সাদেক হোসেন খোকা আর বর্তমান কমিটির আহবায়ক হলেন মির্জা আব্বাস। এই দুই নেতার মধ্যে নেতৃত্বের দ্ব›দ্ব থাকায় সরকার বিরোধী আন্দোলন জমে উঠছে না। বারবার আন্দোলনের ডাক দিয়েও ব্যর্থ হচ্ছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। জেলা মহানগর ও উপজেলায় যেসব কমিটি রয়েছে।

জেলা-উপজেলা কমিটির নেতাকর্মীরা আন্দোলনের সক্রিয় থাকলেও ঢাকা মহানগর বিএনপি কমিটির কোনো আন্দোলন নেই। তাই অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর পাশাপাশি মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিও ঢেলে সাজানো হবে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, বিএনপি পূনগঠন হবে। দলের জাতীয় কাউন্সিল হবে। কাউন্সিল ও দল পুনগঠন হলে আন্দোলন জোরদার হবে।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির পূনগঠন একটি চলমান প্রক্রিয়া। এজন্যই মেয়াদউত্তীর্ণ সংগঠনগুলো নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগও নেয়া হয়েছে তিনি জানান।

আরও পড়ুন