দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে মহসিন (৪৫) নামের এক গরু ব্যবসায়ী। ঝিনাইদহে কালীগঞ্জের এ ঘটনার সহযোগিতা করার অপরাধে আবিরণ খাতুন (৪০) নামের এক নারীকে মারধর করেছে গ্রামবাসী।
শনিবার সকাল দশটার দিকে এ কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দামোদরপুর গ্রামে এই ঘটে। জানা যায়, দামোদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী সকালে বাড়ীতে বসে ছিল। এসময় পাশের বাড়ীর মৃত আনছার আলীর স্ত্রী আবিরণ খাতুন তাকে ডেকে নিয়ে যায়।
আগে থেকেই একই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মহসিন (৪৫) আবিরণ খাতুনের বাড়ীতে বসে ছিল। এসময় মহসিন ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মহসিন পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিবণ খাতুনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। ধর্ষিতাকে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


