বুধবার ৪ নভেম্বর ২০২৬

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ইয়াবা মামলার আসামী

crossfireর‍্যাবের সঙ্গে চট্টগ্রামের পতেঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মো. জাফর আহমেদ (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। র‍্যাব জানায়, শনিবার ২৫ জুলাই দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধ হয়। নিহত ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী।

চট্টগ্রামে মাছ ধরার ট্রলার থেকে পাঁচ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনার ‘প্রধান আসামি’ ছিল জাফর আহমেদ (৩৫)।

শনিবার রাত পৌনে ১২টার দিকে পতেঙ্গা সি বিচ রোডের চেকপোস্টের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফতা উদ্দিন জানান।

তিনি বলেন, রাতে দুটি মোটর সাইকেলকে চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা না থেমে ‘র‌্যাব সদস্যদের দিকে গুলি ছুড়ে’ পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি করে। এতে মোটর সাইকেলের পেছনে বসা একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পরে নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় র‌্যাব। জাফরের দেহ তল্লাশি করে দুটি পিস্তল ও ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে বলে মিফতা উদ্দিন জানান।

তিনি জানান, এ ঘটনায় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর এলাকায় সাগরে একটি মাছ ধরার ট্রলার থেকে গত ১৩ মে পাঁচ লাখ ইয়াবাসহ সাতজনকে আটক করে র‌্যাব। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই ট্রলার ও ইয়াবা জাফরের।

পরে ওই মামলায় জাফরকে প্রধান আসামি করা হয় জানিয়ে মিফতা উদ্দিন বলেন, “সে পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক চোরা কারবারি।”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন