বুধবার ৪ নভেম্বর ২০২৬

কলার বাগানে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ

dead-অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লাশ কুষ্টিয়ার মিরপুর উপজেলায়  উদ্ধার করেছে পুলিশ। রবিবার ২৬ জুলাই বেলা ১২টার দিকে শহরের ভাঙা বটতলা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কিশোরের বয়স ১২-১৩ বছরের মতো হবে। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন একটি কলাবাগানের মধ্যে ওই কিশোরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। এখন পর্যন্ত কেউ লাশটি চিহ্নিত করেননি। গত রাতের কোনো একসময় ওই কিশোরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *