ঢাকার গুলশান এক নম্বর এলাকায় দায়িত্বপালন করার সময় নিজের শটগানের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। শনিবার ২৫ জুলাই রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবলের নাম মো. মনজুরুল (২৩)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত মনজুরুলকে ঢাকা মেডিকেল নিয়ে যান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, সম্ভবত অসাবধানতাবশত শটগান থেকে গুলি বের হয়ে মনজুরুল আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মনজুরুলের থুতনিতে লাগে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


