বুধবার ৪ নভেম্বর ২০২৬

হাতিরঝিলের সেই মসজিদ-মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে

HatirJhil_Photo_Newsworldbdঢাকার দৃষ্টিনন্দন প্রকল্প হিসেবে গড়ে ওঠা হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্প থেকে অবশেষে অবৈধ স্থাপনা পরিপূর্ণভাবে সরিয়ে নেওয়ার বাস্তব কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্প এলাকা থেকে মসজিদ ও মাদ্রাসাকে উচ্ছেদ করা শুরু হয়েছে।

সেনাবাহিনীর ১৭ ইসিবির তত্ত্বাবধানে একদল শ্রমিক শুক্রবার থেকে এটি ভাঙা শুরু করেছে।

২০০৭ সালে হাতিরঝিল-বেগুনবাড়ি খালের উন্নয়ন প্রকল্প শুরু পর থেকেই বিভিন্ন সময় রাজউক বেশ কয়েকটি উচ্ছেদ অভিযান চালালেও ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে দুইটি মসজিদ ও মাদ্রাসা কমপে­ক্সকে সরানো যায়নি।

এরই একটি রামপুরা মধুবাগ ঝিলপাড়ের সৈয়দ আবদুল কাদের জিলানি জামে মসজিদ ও মাদ্রাসা।
প্রকল্প চালুর প্রায় দুই বছরের বেশি সময় পর এই মসজিদ ও মাদ্রাসাকে ভেঙে ফেলা হচ্ছে।

মসজিদ ও মাদ্রাসাটির জন্য হাতিরঝিলের পাশে মধুবাগে রাজউক জমি বরাদ্দ করেছে। সেখানেই এটিকে নতুন করে মসজিদ ও মাদ্রাসা তৈরি করা হবে বলে নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে জানিয়েছেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্টরা।

জানা গেছে, হাতিরঝিল লেকের মাঝে দু’টি মসজিদ গড়ে উঠে। এরমধ্যে একটি লেকের মোড়লবাড়ি অংশে মসজিদে বাইতুল মাহফুজ ও অন্যটি মধুবাগ ঝিলপাড় অংশে সৈয়দ আবদুল কাদের জিলানি জামে মসজিদ এবং মাদরাসা।

মসজিদে বাইতুল মাহফুজে যাতায়াতের জন্য মানুষ একটি বাঁশের তৈরি সাঁকো ব্যবহার করে। আর সেয়দ আবদুল কাদের জিলানি জামে মসজিদ এবং মাদ্রাসায় যাতায়াতের করতে হতো নৌকা দিয়ে।

হাতিরঝিল প্রকল্প সংশি­ষ্টরা জানান, গত ২০১৩ সালে জুনেই মসজিদগুলোর জন্য বরাদ্দ করা হয়। সেই জমি উন্নয়ন করে এখন দুইটি মসজিদকে সেখানে জমি দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন