বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইউরোপের বাইরে থেকে আইএমএফ’র পরবর্তী প্রধান

IMFআন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক ইউরোপের বাইরের যেকোনো দেশ থেকে হতে পারে। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে এমনই ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির বর্তমান পরিচালক ক্রিশ্চিয়ান লাগার্দে। খবর রয়টার্স।

আইএমএফের প্রথম উপ-ব্যবস্থাপনা পরিচালক ড্যাভিড লিপটন বলেন, মেধার ওপর ভিত্তি করে আইএমএফের পরবর্তী প্রধান নিয়োগ দেয়া হবে। এবারে লাগার্দের উত্তরসূরি হিসেবে এমন একজনকে নিয়োগ দেয়া হবে যিনি ইউরোপের বাইরের কোনো দেশের নাগরিক। লিপটন আরো বলেন,  ইউরোপ এবং আমেরিকার বাইরে এ পদের জন্য যোগ্যতাসম্পন্ন অনেকেই রয়েছেন।

সংস্থাটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক লাগার্দে ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে সংস্থাটির প্রধান ডোমিনিক স্ত্রস যৌন কেলেংকারীর অভিযোগে পদত্যাগ করেন। এরপর লাগার্দেকে প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন