বুধবার ৪ নভেম্বর ২০২৬

সপ্তাহ তিনেকের মধ্যেই মুজাহিদের পূর্ণাঙ্গ রায়

ar_82000সপ্তাহ তিনেকের মধ্যেই মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করবেন আপিল বিভাগ।

২৬ জুলাই রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ কথা জানান।

রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মুজাহিদ ওই রায়ের বিরুদ্ধে আপিল না করা পর্যন্ত সরকার তার মৃত্যুদণ্ড কার্যকরে প্রস্তুতি নিতে পারবে না।

অ্যাটর্নি জেনারেল জানান, মুজাহিদ চাইলে তার রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করতে পারবেন। আদালত তার আবেদন প্রত্যাখ্যান করলে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

গত ১৬ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের জারি করা রায় বহাল রাখেন। তার বিরুদ্ধে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে পাক হানাদারদের সহযোগিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেয়া হয়।

আরও পড়ুন