বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

BCS-35৩৫তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়-সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামি ১ সেপ্টেম্বর থেকে আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে একযোগে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে চার ঘণ্টা। আর ১০০ নম্বরের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে তিন ঘণ্টা। রোববার কমিশনের ওয়েবসাইটে লিখিত পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করা হয়।

পিএসসি বলছে, লিখিত পরীক্ষায় গড় পাস নম্বর ন্যূনতম ৫০ শতাংশ। কেউ কোনো বিষয়ে ৩০ নম্বরের কম পেলে ওই বিষয়ে তিনি কোনো নম্বর পাননি বলে গণ্য হবে।

পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ জানিয়ে কমিশন বলছে, কারো কাছে এসব ডিভাইস পাওয়ার গেলে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে।

উল্লেখ্য, ৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন, এরাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *