কোন দলের জার্সি সবচেয়ে সুন্দর? এ নিয়ে অনলাইন জরিপের আয়োজন করে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইড ইএসপিএন ক্রিকইনফো। যেকোনো ভিজিটরই ভোট দিতে পারেন। ভিজিটরদের ভোটে ইতোমধ্যে বেশ এগিয়ে আছে বাংলাদেশের লাল-সবুজ জার্সি।
বিভিন্ন দেশ থেকে একাধিক জার্সি প্রতিযোগিতায় থাকলেও বাংলাদেশের একটি জার্সি স্থান পায় তালিকায়। তবে সব দেশের জার্সিকে পিছনে ফেলে জরিপে এক নম্বরে আছে বাংলাদেশের জার্সিই। যে জার্সি পরে মাশরাফিরা সদ্য সমাপ্ত বিশ্বকাপে খেলেছিলেন।
জরিপে ২য় স্থানে আছে পাকিস্তানের একটি জার্সি। ১৯৯২ সালের বিশ্বকাপে যে জার্সি পরে ইমরান খানের দল। তৃতীয় স্থানে আছে স্টিভ ওয়াহর সময়কার সবুজ ও সোনালি রঙের জার্সি অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানে রয়েছে ওয়াসিম আকরামের সময়কার সবুজ-নীল রঙের পাকিস্তানের অপর একটি জার্সি। ১৯৯২ সালের ভারত জাতীয় দলের জার্সিটি জরিপের পঞ্চম স্থানে আছে। নিউজিল্যান্ডের সম্পূর্ণ কালো রঙের একটি জার্সি রয়েছে এই জরিপের ষষ্ঠ স্থানে।


