নাইজেরিয়ার দামাতুরুতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ১৫ জন। আহত হয়েছেন অন্তত ৪৭ জন। পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার সকালে ১০ বছর বয়সী এক শিশু একটি মার্কেটে এই আত্মঘাতী হামলা চালায়। এ সময় সেখানে শতাধিক মানুষ ছিলেন। হামলার দায় কেউ স্বীকার করেনি।
তবে সম্প্রতি দেশটিতে এ ধরনের বেশ কয়েকটি হামলা চালিয়েছে জঙ্গী গোষ্ঠী বোকো হারাম। ৬ দিন আগে শহরটির একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলায় মারা যান ৩ পুলিশ সদস্য।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


