বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাঞ্জাবে বন্দুকধারীদের গুলিতে হত ৮

punjabbbbপাঞ্জাবের গুরুদাসপুর জেলায় একটি পুলিশ স্টেশন ও যাত্রীবাহী বাসে সেনাবাহিনীর পোশাক পরিহিত বন্দুকধারীদের হামলায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন পুলিশ সদস্য ও অন্যরা বাসযাত্রী। সোমবার ২৭ জুলাই সকালের ওই ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে পঞ্জাবের গুরুদাসপুরে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জনিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

সোমবার সকালে জম্মুগামী একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। এর পর দীনানগর থানায় গ্রেনেড ও গুলি চালাতে শুরু করে।

পুলিশ স্টেশনে হামলার আগে সোমবার ভোর পৌনে ৬টার দিকে বন্দুকধারীরা ওই বাসে গুলি করলে ছয়জন যাত্রী নিহত হন। পরে পাকিস্তানী সীমান্তবর্তী দিনানগর পুলিশ স্টেশনে হামলা চালায় বন্দুকধারীরা।

তিন থেকে চারজন হামলাকারী ছিনতাই করা একটি সাদা মারুতি গাড়িতে পুলিশ স্টেশনে এসে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকধারীরা স্টেশনের ভেতরেই অবস্থান করছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা পৌঁছেছেন। পুলিশকে সহায়তার জন্য সেখানে সেনা সদস্যরাও পৌঁছেছেন।

এদিকে, ওই পুলিশ স্টেশনের অদূরে পাথানকোট-অমৃতসর রেললাইনে তাজা বোমা পাওয়া গেছে। এ থেকে পুলিশের ধারণা, পরিকল্পনা করেই সর্বোচ্চ ক্ষয়ক্ষতির উদ্দেশে হামলা চালানো হয়েছে।

ওই সীমান্ত এলাকায় সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত। হামলার পর সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন