বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রাণিখোকো নতুন প্রজাতির গাছের সন্ধান মিলল ফেসবুকে

অনেক আগে হারিয়ে যাওয়া বন্ধু বা অজানা মানুষকে জানার সুযোগ ফেসবুক করে দিলেও এই প্রথমবারের মতো অজানা একটি নতুন প্রজাতির গাছ তথা উদ্ভিদের সন্ধান পাওয়া গেল ফেসবুকে। এই গাছ আবার মাংসাশী, প্রাণিও খেয়ে থাকে!

ব্রাজিলের এক অপেশাদার গবেষক দক্ষিণ-পূর্ব ব্রাজিলের এক পাহাড়ে দেখতে পান অজ্ঞাত পরিচয় একটি গাছের। গাছটির ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন রেগিনাল্ডো ভাস্কোঁসেলোস নামে ওই ব্যক্তি । তাঁর ফেসবুক পোস্টটি সম্প্রতি নজরে আসে মিউনিখের এক দল উদ্ভিদ বিজ্ঞানীর। গাছটি নজরে আসতেই গবেষণার কাজে লেগে পড়েন তাঁরা।

ফাইটোটাক্সা নামের একটি জার্নালে সম্প্রতি তাঁরা এই নতুন প্রজাতির গাছের আবিষ্কারের কথা জানিয়েছেন।

বিজ্ঞানীদের দাবি, দেড় মিটার লম্বা গাছটি মাংসাশী। আঠালো শুঁড় আছে গাছটির। প্রায় ২৪ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এর এক একটি পাতা। যা ফড়িং জাতীয় পতঙ্গ শিকার করতে সাহায্য করে গাছগুলিকে।

বৃহত্ আকারের জন্য গাছটির নাম তাঁরা দিয়েছেন ‘ম্যাগনিফিসিয়েন্ট সানডিউ’। বৈজ্ঞানিক নাম ‘দ্রোসেরা ম্যাগনিফিকা’।

উদ্ভিদ বিজ্ঞানীরা জানিয়েছেন, লাতিন আমেরিকায় আবিষ্কৃত এটি দ্বিতীয়-বৃহত্তম মাংসাশী প্রজাতির গাছ। এটিই প্রথম সানডিউ প্রজাতির গাছ যার খোঁজ মিলেছে লাতিন আমেরিকায়।

এটিই প্রথম গাছ ফেসবুকের সাহায্যে যার সন্ধান পাওয়া গেল।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *