২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তার আগে অবশ্য তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। এ বছর ১২.১২.১৫ তারিখে তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। এর আগেই বাবা-মা হতে যাচ্ছেন সাকিব-শিশির দম্পত্তি।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত স্ত্রীর বরাত দিয়ে বাবা হবার খবরটি গণমাধ্যমে চাউর হয়েছে। পারিবারিক সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম সাকিবের বাবা হবার খবরটি প্রকাশ করেছে।
৩ আগস্ট শেষ হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। এরপর দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসার আগে ক্রিকেটারা লম্বা ছুটি পাবেন। সাকিবের সন্তান হবার সময়টাতে বাংলাদেশে আসবে অষ্ট্রেলিয়া। এজন্য সে সিরিজ না খেলার বিষয়টি বিসিবিকে জানিয়ে দিয়েছেন সাকিব। কারণ, অক্টোবর-নভেম্বরে বাবা হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার!
অক্টোবর-নভেম্বরে ছুটি পেতে সাকিব ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন। বর্তমানে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ছুটি নিয়ে সাকিব সেখানে চলে যাবেন। সেখানেই পৃথিবীর আলো দেখবে সাকিবের অনাগত সন্তান।স্ত্রীর পাশে থাকতেই লম্বা ছুটির আবেদন করেছেন সাকিব।
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


