সিলেটের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় নৌকা ডুবে মা-মেয়েসহ ৩ জন মারা গেছেন। ২৭ জুলাই সোমবার দুপুরে এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন- শাল্লা উপজেলার ধাম পুর গ্রামের ইমরুল হোসেনের স্ত্রী রাছিনা বেগম, শিশু কন্যা জনি আক্তার ও একই গ্রামের ছাদিকুর রহমানের শিশু কন্যা সোনিয়া আক্তার।
পুলিশ ও এলাকাবাসির সহযোগীতায় লাশ উদ্ধার করে শাল্লা হাসপাতালে নিয়ে আসা হয়। জোসনা আক্তার নামে একজন মহিলা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
পুলিশ জানায়, সোমবার দুপুরে পার্শ্ববর্তী উপজেলা আজমিরিগঞ্জ থেকে ইঞ্জিন চালিত নৌকায় নিজ বাড়ী শাল্লা উপজেলার ধামপুর গ্রামে ফেরার পথে ভেড়ামোহনায় চাপ্টি বিলে ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। এতে ১১ জন যাত্রীর মধ্যে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া ৭ জনকে জীবিত উদ্ধার ও একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


