বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিয়ের আসরে গোলাগুলিতে নিহত ২০

afganistanবিয়ের আসরে কথা কাটাকাটিকে কেন্দ্র করে গোলাগুলিতে অন্তত ২০ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। ২৭ জুলাই সোমবার যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাগলানের দেহ সালাহ জেলায় ঘটনাটি ঘটে।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জাওয়াদ বাশারাতের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানায়, সশস্ত্র ব্যক্তিরা প্রথমে কথা কাটাকাটি শুরু করে। ঝগড়া মারাত্মক রূপ নিলে স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা ফাঁকা গুলি ছুঁড়লে বিবাদে জড়িত দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। নিহতদের সবাই পুরুষ এবং তাদের বয়স ১৪ থেকে ৬০ বলে জানানো হয়েছে। ঘটনার তদন্তে সরকারি প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন