পর্ণ ছবি দিয়ে কেরিয়ার শুরু করে এখন বলিউডেও নিজের জায়গা করেছেন সানি লিওন। তবে সেখানেও তাঁর বিভিন্ন চরিত্রের স্বল্পবাস। আর এতেই ক্লান্ত সানি।
শরীরের জন্যই তাঁর প্রাথমিক পরিচিতি হলেও তিনি এবার সুপার-হিরোইন হতে চান।
স্বল্পবসনার ইমেজ ভেঙে পর্দায় নতুন রূপে ধুন্ধুমার ফেলে দিতে চান তিনি। শুধু ভাল চরিত্র পাওয়ার অপেক্ষা। প্রায় একই ধরনের চরিত্রে যে তিনি আটকে পড়ছেন, সে কথা স্বীকার করেছেন নিজেই।
ফলে টলিউড থেকে বলিউড যেখানে নায়িকারা বিকিনিতে স্বচ্ছন্দ হচ্ছেন সেখানে সানি লিওনের মতো ব্যতিক্রম বিকিনি ছেড়ে ফিরতে চাইছেন অভিনয়ের মূল কাঠামোয়।


