বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতীয় হাইকমিশনে কালামের জন্য শোকবই

Captureভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এপিজে আবদুল কালামের মৃত্যুতে ২৯ জুলাই বুধবার একটি শোক বই খুলবে ঢাকায় ভারত হাইকমিশন।

শোক বইটি গুলশান-১ এ ১৪২ নং রোডের ২ নম্বর বাসায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে ২৯ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত রাখা হবে।

পরমাণু বিজ্ঞানী এবং ভারতের মিসাইল কর্মসূচির প্রধান স্থপতি ড. কালাম সোমবার শিলংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
২৯ জুলাই রামেশ্বরমে তার দাফন অনুষ্ঠান হবে। তার মৃত্যুতে ২৭ জুলাই থেকে ভারতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *