সিরাজগঞ্জে পিকআপ ভ্যানচাপায় রিকশাভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তাড়াশ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর ৪ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশাভ্যানটির চালকসহ অন্তত তিনজন আহত হয়েছে।
নিহতরা হলেন তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের আজগর আলীর ছেলে সাহেব আলী (৪০) ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলন (৩২)। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আশরাফ আলী জানান, সকালে হাটিকুমরুল থেকে বনপাড়া অভিমুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া রিকশাভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


