মেয়েদের ফেসবুক একাউন্ট হ্যাক করে পর্নো ছবি দেওয়া এবং ওই অ্যাকাউন্ট পরিচালনা করে বিভিন্ন ধরনের অশালীন কার্যক্রম চালানোর দায়ে মাহমুদুল হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার মেরুল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, ফেসবুকে বিভিন্ন নারীদের একাউন্ট হ্যাক করে পর্ন ছবি তুলে দেয়া, মোবাইল নম্বর থেকে হুমকি দেয়া, এমনকি পরবর্তীতে ওই আইডিতে বিভিন্ন উল্টাপাল্টা তথ্য দেয়ার অপরাধে পুলিশের সাইবার ক্রাইম শাখা তদন্ত করে তাকে গ্রেফতার করেছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


