বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘এই খেলনাগুলো তোমাদের’

962‘এই খেলনাগুলো তোমাদের’ এ স্লোগানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক ইভেন্টের প্রচারণায় অংশ নিলেন মুশফিকরা। ২৯ জুলাই বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মহতি এ উদ্যেগের সঙ্গে সংহতি জানিয়েছেন দেশের টেস্ট ক্রিকেটাররাও।

এ উদ্যোগের উদ্দেশ্য, শিশুদের খেলনা সংগ্রহ করে তা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে পৌঁছে দেয়া।

ব্যতিক্রমধর্মী এ প্রচারণায় অংশ নিয়ে টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, পুরনো কিংবা নতুন খেলনাটি এই ইভেন্টে দান করুন। সাবেক ক্যাডেটদের মাধ্যমে এই খেলনাগুলো দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পৌঁছে যাবে।

আরও পড়ুন