সরকারবিরোধী দলীয় দেশপ্রেমিক জাতীয় নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নেতাদের মতো জনাব সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকেও ফাঁসি দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ষড়যন্ত্র বন্ধের আহবান জানিয়েছে দলটি।
২৯ জুলাই বুধবার রাতে সাকার রায় নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, সরকার বিরোধী দলীয় দেশপ্রেমিক জাতীয় নেতাদের নিশ্চিহ্ন করার কৌশল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নেতাদের মতো জনাব সালাহউদ্দিন কাদের চৌধুরীকেও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এতে দেশবাসীর মত আমরাও উদ্বিগ্ন। হত্যার এ ষড়যন্ত্র বন্ধ করা না হলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে।


