বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইতিহাস বদলে দিতে চায় টাইগাররা

168885বাংলাদেশের ক্রিকেটে অর্জনের বছর ২০১৫। তিন ক্রিকেট পরাশক্তি পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। ওয়ানডের পর এবার টেস্টের ব্যর্থতার ইতিহাস বদলে দিতে চায় টাইগাররা।

টেস্ট ক্রিকেটে এক নম্বরে থাকা প্রোটিয়াদের বিপক্ষেই সেটি করতে প্রতিশ্রুতিবদ্ধ মুশফিকবাহিনী। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ড্রয়ের প্রোটিয়াদের সাথে যতগুলো টেস্টে খেলেছে বাংলাদেশ তার সবগুলোতেই ইনিংস ও বড় ব্যবধানে হারে। কিন্তু সেই বাংলাদেশ আর এই বাংলাদেশের মধ্যে অনেক ব্যবধান।

মুশফিক বলেন, ওয়ানডের পর টেস্টেও এটা আমাদের জন্য আরো একটি সুযোগ। হারের এই রেকর্ডটা চেইঞ্জ করার। এটা একটাই আত্মবিশ্বাস দিচ্ছে যে, আমরা তাদের সঙ্গে পারি। কেনই বা এই সুযোগটা আমরা নিব না। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।

আরও পড়ুন