বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রশাসনের ২৭ পদে রদবদল

509_1৩ অতিরিক্ত সচিব, ১৬ যুগ্মসচিব এবং ৯ অতিরিক্ত জেলা প্রশাসকসহ ২৭ পদে রদবদল করা হয়েছে। ২৯ জুলাই বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাশাপাশি ড. মো. আকরাম হোসেন চৌধুরীকে দুবছরের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আরও একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হযেছে, ড. মো. আকরাম হোসেন চৌধুরী জেলা নওগাঁকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুবছর মেয়াদে গ্রেড-১ বেতন ক্রমে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) খন্দকার আখতারুজ্জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

এছাড়া ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় জনসংখ্যা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) পরিচালক খন্দকার আতিয়ার রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

যুগ্মসচিবদের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক এম হুমায়ুন কবিরকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব, নরসিংদীর বিদ্যমান বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্রের বিএমআরআইকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু হেনা মোস্তফা কামালকে ওএসডি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো. জাবেদ আলীকে ওএসডি করা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাঈদ নূর আলমকে ওএসডি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে বদলির আদেশাধীন শিবনাথ রায়কে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব গোলাম হাসিবুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, ওএসডি যুগ্মসচিব মো. জাফর উদ্দিনকে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন মো. রফিকুল ইসলামকে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের (ব্যান্সডক) পরিচালক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব মোহা. আমজাদ হোসেনকে নরসিংদীর বিদ্যমান বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্রের বিএমআরআই করণ প্রকল্পের প্রকল্প পরিচালক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হোসেইন মোল্লাকে নিপোর্ট পরিচালক এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব শেখ মফিজুল ইসলামকে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক করা হয়েছে।

ওএসডি যুগ্মসচিব তুলসী রঞ্জন সাহা ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সওদাগর মুস্তাফিজুর রহমানকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষকে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিযোজিত মন্ত্রীর সকহারী একান্ত সচিব হিসেবে কর্মরত তানভীর বাশারকে প্রত্যাহার করে পরিকল্পনা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ডিএন

আরও পড়ুন