বুধবার ৪ নভেম্বর ২০২৬

এসআই পদে প্রাথমিক বাছাইয়ে ২৬ হাজার ৪৫৭ উত্তীর্ণ: তদবিরে নিষেধাজ্ঞা

imagesপুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে প্রভাবশালীরা তদবির করলেই প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে বলে পুলিশ সদর দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। একই সঙ্গে এ বিষয়ে কোনো ধরনের আর্থিক লেদনদেন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণাও দেয়া হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, এই পদে প্রাথমিক বাছাই পরীক্ষায় সাতটি বিভাগ থেকে মোট ২৬ হাজার ৪৫৭ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭, ৮ ও ৯ আগস্ট।

এ প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বৃহস্পতিবার বলেছেন, চলমান এসআই পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতাভিত্তিক হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রভাবশালী ব্যক্তি বা মহলের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। প্রতারক বা দালালের খপ্পরে না পড়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, জননিরাপত্তা বিধানের জন্য সৎ, মেধাবী, কর্তব্যপরায়ন এবং দিন-রাত মানুষের সেবা প্রদানের মতো পরিশ্রমী অফিসার একান্ত প্রয়োজন। তাই নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক। কারও দ্বারা প্রলুব্ধ না হওয়ার জন্য তিনি সব চাকরি প্রত্যাশীর প্রতি আহ্বান জানিয়েছেন। দালাল বা প্রতারকদের সম্পর্কে অভিযোগ, তথ্য দেয়ার জন্য সংশ্লিষ্ট থানা, পুলিশ সুপার অফিসকে জানানোর অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, ২৭ জুলাই এসআই পদে নিয়োগের জন্য প্রাথমিক বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভ্যারিফিকেশনসাপেক্ষে এসআই পদে প্রাথমিক নিয়োগ দেয়া হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *