ইতালির মিলানের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই-১২৩ বিমানটি। প্রায় ২০০ যাত্রী নিয়ে দিল্লি থেকে বহস্পতিবার দুই ঘণ্টার পথ পেরিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যখন পাকিস্তানের আকাশে তখনই কয়েকজন কর্মী ও যাত্রীর নজরে পড়ে একটি ইঁদুর। বিমানের কেবিনে ঘোরাফেরা করতে দেখা যায় সেটিকে।
আর সে কারণেই মাঝ আকাশ থেকে দিল্লিতেই ফিরে আসে এয়ার ইন্ডিয়ার বিমানটি। কারণ নিয়মানুসারে কোনো ইঁদুর পাওয়া গেলে বিমানকে অবিলম্বে অবতরণ করাতে হয়। সেক্ষেত্রেও একটা সমস্যা দেখা দেয়। মিলান পর্যন্ত যাওয়ার জন্য প্রয়োজনীয় জ্বালানি ছিল বিমানটিতে। কাজেই নিরাপদ অবতরণের জন্য অনেকটা জ্বালানিও ফেলে দিতে হয়।
এদিকে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ইঁদুর থাকার সন্দেহে বৃহস্পতিবার দিল্লি থেকে মিলানগামী বিমানটি ফিরিয়ে আনা হয়। যদিও ইঁদুর ছিল কি না তা নিশ্চিত নই। কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় বিমানটিকে ফিরিয়ে আনা হয়। ইঞ্জিনিয়ারিং দল বিষয়টির তদন্ত করছে।


