বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাগরে দুই ট্রলার ডুবে নিখোঁজ ৩৮

trawlwerবঙ্গোপসাগরে দুটি ট্রলার ডুবিতে ৩৮ জেলে নিখোঁজ হয়েছেন। ভোলার মনপুরার সালাউদ্দিন ও নিরব মাঝির দুটি ট্রলার সাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্নিঝড় কোমেনের প্রভাব ঢেউয়ের আঘাতে তলা ফেটে ডুবে যায়। ওই দুটি ট্রলারের ৩৮ জেলে নিখোঁজ রয়েছে। এদের বাড়ি মনপুরা উপজেলার দক্ষিন ও উত্তর সাকুচিয়া গ্রামে। ট্রলার দুটি ডুবে যাওয়ার আগ মুহুর্তেও এদেও কেউ কেউ বাড়িতে স্বজনদের মোবাইল ফোনে ট্রলারের তলা ফেটে যাওয়ার খবর জানান। তাদের উদ্ধারের অনুরোধ করেন। ট্রলার ডুবির বিষয় নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল ।

এছাড়া ওই ট্রলারের পাশে থাকা যারা নিরাপদে ফেরতে ছিল এমন ট্রলার মাঝি হারুন স্যারাং, শরীফ মাঝি, নুর উদ্দিন মাছি। তবে সালাউদ্দিন মাছির ট্রলার ডুবি হয় বৃহস্পতিবার ভোর রাতে। আর নিরব মাছির ট্রলার ডুবে বৃহস্পতিবার রাতে। এরা ৩ দিন আগে মাছ ধরতে গিয়ে ছিল। তবে ট্রলার দুটির মালিকের বাড়ি স্বন্দ্বীপ এলাকায় বলে জানা গেছে।

ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার জানান, প্রশাসনের তরফ থেকেও খোঁজ নেয়া হচ্ছে।

নিখোঁজ জেলেদেও মধ্যে যাদেও নাম পাওয়া গেছে এরা হচ্ছেন, সালাউদ্দিন মাঝি, সোহেল, রিয়াজ, মহসিন, মোঃ ইউনুছ, মোঃ রুবেল, মোঃ সামসুদ্দিন, , মোঃ জাকির, জেলে সামসুদ্দিন, মোঃ নুরন্নবী, মোঃ সিরাজ, মোঃ ইব্রাহিমম মোঃ আকবরম মোঃ কবির, আলাউদ্দিন, হাবিব, আব্দুল রশিদ, আজিজুল ইসলাম, কালাম, ইউছুফ, মোঃ বিল্লাল । অন্যদের নাম শুক্রবার বিকাল পর্যন্ত পাওয়া যায়নি।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন