বুধবার ৪ নভেম্বর ২০২৬

বৃষ্টি-বাধা তৃতীয় দিনেও

ze4Dx2CQLF5rবাংলাদেশ-সাউথ আফ্রিকার টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা আগের দিনের মতোই বৃষ্টির বাধায় পড়েছে। প্রথম দিনে ৮৮.১ বল খেলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৪৬ রান। বৃষ্টির কারণে সাময়িক ভাবে বন্ধ থাকা তৃতীয় দিনের খেলা এখনো মাঠে গড়ায়নি।  বাংলাদেশের পক্ষে প্রথম দিন শেষে ১৩ রানে অপরাজিত থাকেন টাইগারদের অন্যতম সেরা অলরাউন্ডার নাসির হোসেন। তাকে সঙ্গ দিবেন মুস্তাফিজুর রহমান।

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনের খেলার শুরুতেই তামিমকে হারানোর সাময়িক অস্বস্তি দূর হয়ে যায় পরের ব্যাটসম্যানদের ধৈর্যশীল ব্যাটিংয়ে। মমিনুল হক ও ইমরুল কায়েসের ৬৯ রানের জুটি এবং মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ৯৪ রানের জুটি বাংলাদেশকে বড় স্কোরের দিকে নিয়ে যায়।

তবে দিনের শেষে এসে ক্রিকেটের অভিজাত সংস্করণে দুর্দান্ত পারফর্ম করতে থাকা টাইগারদের ব্যাটিংয়ে ধস নামে। দলীয় স্কোরবোর্ডে শেষ ২১ রান যোগ করতে গিয়েই বাংলাদেশ হারায় মূল্যবান চারটি উইকেট। একে একে ফিরে যান অর্ধশতক হাঁকানো মুশফিকুর রহিম, লিটন দাস, বিশ্বসেরা অরাউন্ডার সাকিব আল হাসান এবং প্রথম টেস্টে ব্যাটিংয়ে নিজের সামর্থের পরিচয় দিয়ে সাময়িক ঝড় বইয়ে দেয়া মোহাম্মদ শহীদ।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংসটি খেলেন মুশফিক। এছাড়াও মমিনুল হক ৪০, সাকিব ও মাহমুদুল্লাহ ৩৫ এবং ইমরুল কায়েস ৩০ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেন। বিশ্বসেরা টেস্ট বোলার ডেল স্টেইন এবং জেপি ডুমিনি তিনটি করে উইকেট লাভ করেন। ইনিংসের প্রথম শিকার তামিমকে ফিরিয়েই চারশোতম উইকেটের অনন্য অর্জনে পৌঁছান গতির ঝড় তোলা স্টেইন। এছাড়াও ডিন এলগার ও মরনে মরকেল একটি করে উইকেট পান।

ক্রীড়া প্রতিবেদক।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *