বুধবার ৪ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

Tungipara--গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শনিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শোকের মাসের কর্মসূচি শুরু করেন। এর আগে সেখানে দোয়া পাঠ করেন তারা।

রাজধানীর বেইলি রোড থেকে শনিবার ভোর সাড়ে ৬টায় দিকে নেতারা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা দেন।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন