বুধবার ৪ নভেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে সৌদি আরব যাচ্ছেন রবিবার

Sahirar_Alam_Newsworldbdপররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রবিবার এক দ্বিপক্ষীয় সফরে রবিবার সৌদি আরব যাচ্ছেন। সফরকালে  তিনি সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবায়েদ মাদানীর সাথে বাংলাদেশ ও সৌদি আরব- দুদেশের সার্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

পাশাপাশি তিনি জেদ্দাস্থ ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এর প্রেসিডেন্ট ড. আহমাদ মোহামেদ আলী আল -মাাদানী এবং ওআইসি সচিবালয়ে ওআইসি মহাসচিব আইয়াদ আমিন মাদানির সঙ্গেও বৈঠক করবেন।

এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির এক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন।

সরকারি এ সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৬ আগস্ট দেশে ফিরবেন।

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন