অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় র্যাম্প মডেল মারিয়া জাহানসহ ৩৮ তরুণ-তরুণী আটক করেছে পুলিশ। চট্টগ্রামের অভিজাত খুলশী আবাসিক এলাকার একটি গেস্টহাউসে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দক্ষিণ খুলশী এলাকার মুনহিল গেস্টহাউস থেকে তাদের আটক করে খুলশী থানা-পুলিশ। আটককৃতদের মধ্যে ৩০ জন তরুণ এবং ৮ জন তরুণী রয়েছেন।
আটকের সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, ‘অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৮ তরুণীসহ মোট ৩৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে র্যাম্প মডেল মারিয়া জাহানও আছেন। চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ৭৮ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’
উল্লেখ্য, চট্রগ্রামের মেয়ে মারিয়া জাহান দীর্ঘদিন ধরে মডেলিংয়ের সঙ্গে জড়িত। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মডেল হিসেবে তিনি নিয়মিত কাজ করছেন। সর্বশেষ কালার্স অব চিটাগং নামে একটি ফ্যাশন শোতে তিনি মডেল হিসেবে অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


