বুধবার ৪ নভেম্বর ২০২৬

বর্ষণের বন্যা: পশ্চিমবঙ্গে মৃত ৪০

flood-murshidabadকয়েকদিনের প্রবল বৃষ্টি থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩০ হাজারের বেশি লোক বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে জানান ওই কর্মকর্তা।

শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত গোটা রাজ্যে ব্যাপক বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টা একই পরিস্থিতি বজায় থাকতে পারে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে আক্রান্ত এলাকায় নিরাপদ পানির বোতল সরবরাহ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *