ঢাকার হাজারীবাগে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হাজারীবাগের রায়েরবাজার এলাকায় শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। রবিবার সকাল ৮টায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
শিশুটির বাবা জানান, শনিবার সকালে পাশের বাসার ভাড়াটিয়া খোকন (৩৫) তার মেয়েকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বিষয়টি মীমাংসার চেষ্টা করে। মীমাংসা না হলে রাতে থানায় করেন তিনি। রবিবার সকালে শিশুটিকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অলীভ মাহমুদ জানান, এ ঘটনায় শনিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত খোকনকে গ্রেফতার করা হয়। শিশুটি হাসপাতালে ভর্তি আছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


