পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের অর্ধবর্ষের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্তর্বর্তীকালীন লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট।
এদিকে চলতি হিসাব বছরের অর্ধবর্ষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৪.৮২ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ২৬.৯১ টাকা। অপরদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ১৬.৬৫ টাকা। আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১২.৪৯ টাকা।
২০১৫ সালের ৩০ জুনে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬৬.৮৬ টাকায়। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সম্পদের পরিমাণ ছিল ১৫৪.০৪ টাকা।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


