অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে প্রায় সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালক ও মালিকরা। রবিবার সকাল ১১টার দিকে এ অবরোধ পালন করেন অটোরিকশার চালকরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ফরহাদ হোসেন বলেন, ‘সড়ক অবরোধের কারণে যানজটের সৃষ্টি হলে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


