বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩ বছর পর দেশে কোনো গরীব থাকবে না

গত ৮ বছরে দেশে দারিদ্র্যের হার কমে ২২ শতাংশে নেমে এসেছে। আগামী ৩ বছর পর দেশে কোনো গরীব থাকবে না। এমন আশার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সিলেটের শ্রীমঙ্গলে ৫ দিনব্যাপী জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর) এবং ওয়ার্ল্ড কাস্টম অরগানাইজেশন আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

মুহিত বলেন, জনকল্যাণই আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য। আগামী ৩ বছর পর দেশে কোনো দরিদ্রতা থাকবে না। সে লক্ষ্যেই নানা উদ্যোগ নিয়েছে সরকার। তবে একটি দেশে দারিদ্র্যের হার ১০ থেকে ১৪ শতাংশ থাকবেই। তাদের জন্য সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ২-৬ আগস্ট অনুষ্ঠিত এ কর্মশালায় মোট ৩৬ প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন