ভোলার দৌলতখান উপজেলার আজিমুদ্দিন এলাকায় একটি বাস খাদে পড়ে এক যাত্রী নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার সকালের দিকে এ দুর্ঘটনার পর থেকে ভোলা-চরফ্যাশন, ভোলা-দৌলতখান রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দৌলতখান থানার ওসি খায়রুল কবির জানান, সকাল সোয়া ৯ টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত কারও নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে পাসপাতালে পাঠানো হয়েছে। খাদে পরা বাসটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও ওসি খায়রুল জানান।
তিনি বলেন, “সকালে চরফ্যাশন থেকে ভোলার দিকে যাওয়ার পথে বাসটির চাকা পাংচার হয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।”
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


