বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে পরাজিত করা সেই নূর মণ্ডলের সম্পদের সন্ধানে দুদক

nur_mohammod_rangpurসাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মণ্ডলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সম্প্রতি কমিশন এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে কমিশনের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুদক সূত্র সোমবার এ সব তথ্য নিশ্চিত করেছে।

দুদক সূত্র জানায়, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের এমপি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে নিজ এলাকাসহ রাজধানীতে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ গড়েছেন তিনি।

এ সব অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে আরও বেশকিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি বিষয়ে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে এ অনুসন্ধান শুরু করা হয়েছে।

পীরগঞ্জের উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) হয়ে নির্বাচন করে শেখ হাসিনাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি ২০০৮ সালে জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেন এবং ওই একই বছর সংসদ নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার কাছে হেরে যান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন