বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুই অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ

resize44743বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারককে একই বিভাগের বিচারক নিয়োগ করা হয়েছে। তারা হলেন- বিচারপতি মো. শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন।

বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারককে একই বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। শপথ গ্রহণের তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে।

আরও পড়ুন